• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চায়নিজ তাইপেকেও উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

bd_49505খেলাধুলা ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রতিটি ম্যাচেই দারুণ খেলেছে বাংলাদেশের কিশোরীরা। সেই ধারাবাহিকতায় নিজেদের চতুর্থ ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে জিতে মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে ৪-২ গোলে জিতেছে বাংলাদেশের মেয়েরা। আসরে এবারই প্রথম মূল পর্বে উঠেছে তারা।
এর আগে তিনি ম্যাচেও দারুণ খেলেছিল স্বাগতিকরা। প্রথম ম্যাচে ইরানকে ৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ গোলে ও তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল তারা।
চায়নিজ তাইপেও এই আসরে দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছিল। তারা কিরগিজস্তানকে ৭-১, আরব আমিরাতকে ৫-০ ও সিঙ্গাপুরকে ৯-০ গোলে হারিয়েছে।
কিন্তু বাংলাদেশের সামনে সেই দলকে আর খুঁজে পাওয়া যায়নি। স্বাগতিকদের সামনে একরকম অসহায় আত্মসমর্পণ করেছে চায়নিজ তাইপে।
৫ সেপ্টেম্বর আসরের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। সে ম্যাচে হারলেও মূল পর্বে ওঠার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ