• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |

বাংলাদেশ বোলিং কোচের দায়িত্ব নিতে ঢাকায় ওয়ালশ

ওয়ালশখেলাধুলা ডেস্ক: বাংলাদেশ বোলিং কোচের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার কোর্টনি ওয়ালশ। শনিবার রাত ৯টা ১৫ মিনিটে এক বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
জানা গেছে, ২০১৯ সাল পর্যন্ত কাজ করার বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে মিরপুর হোম অব ক্রিকেটে বিকেল ৩টায় সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে মিলিত হবেন কোর্টনি ওয়ালশ।
উল্লেখ্য, ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে নির্বাচকের ভূমিকা পালন করাসহ অনেক ভাবে কাজ করার অভিজ্ঞতা নেয়া ওয়ালশের এটাই হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে প্রথম কোচিং ক্যারিয়ার।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুতি ছড়ানো কোর্টনি ওয়ালশ ১৩২ টেস্টের পাশাপাশি ২০৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যার মধ্যে টেস্ট থেকে ৫১৯ উইকেট এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে ২২৭ উইকেটসহ মোট ৭৪৬টি উইকেট নিজের ঝুলিতে নিয়েছেন সাবেক এ কিংবদন্তি ক্রিকেটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ