• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রবিবার দেশে ফিরছেন তাসকিন-সানি

3_32978খেলাধুলা ডেস্ক : বোলিং অ্যাকশনের পরীক্ষা শেষ করে অস্ট্রেলিয়া থেকে আগামীকাল রবিববার দেশে ফিরছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। আগামীকাল রাত ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা তাসকিন-সানিকে বহনকারী বিমানটি। বিসিবি সূত্র এ দুই বোলারের দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছে।

ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে তাসকিন-সানির বোলিং অ্যাকশনের পরীক্ষা সম্পন্ন হয় গত বৃহস্পতিবার। তাসকিনের পর পরীক্ষা দেন সানি। এ সময় তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দেশে ফেরার আগে হাতে দুই দিন সময় পেয়েছিলেন এই দুই টাইগার বোলার। এ সময়ে বেরিয়েছেন অস্ট্রেলিয়ার দর্শনীয় স্থানগুলো। ২০১৫ সালের বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়া গেলেও সেভাবে ঘুরে দেখা হয়নি সবকিছু। তাসকিনের ফেসবুকে পোস্ট করা ছবিই যেন বলছে, অস্ট্রেলিয়াতে দারুণ সময় কেটেছে তাদের।

তাসকিন-সানির অপেক্ষা এবার বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলের জন্য। ফলাফল পেতে অপেক্ষা করতে হতে পারে আরও ২-৩ সপ্তাহ। আসন্ন আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ২০ জনের দলে তাসকিন আহমেদ থাকলেও রাখা হয়নি আরাফাত সানিকে। তবে বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে আরাফাত সানিকেই বিবেচনা করা হতে পারে আসন্ন সিরিজের জন্য।

চলতি বছরের মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। পরে চেন্নাইয়ে তাদের বোলিং পরীক্ষায় ত্রুটি প্রমাণিত হওয়ায় অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ