• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিপিএলের প্লেয়ার ড্রাফট ৩০ সেপ্টেম্বর

বিপিএলখেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হতে যাচ্ছে চলতি বছরের নভেম্বরে। সে লক্ষে এই আসরের জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানের দিনক্ষণও ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিপিএলের গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। মোট ৭টি দল নিয়ে অনুষ্ঠিত হবে জমজমাট এই আসরটি। খুলনা এবং রাজশাহী ফিরেছে এবারের আসরে। সর্বশেষ আসরে এই দুটি বিভাগীয় শহরের ফ্রাঞ্চাইজি অনুপস্থিত ছিল। এবার এই দুই বিভাগ যুক্ত হলো এবং বাদ দেয়া হলো সিলেট ফ্রাঞ্চাইজিকে।
প্লেয়ার ড্রাফটের কোন পদ্ধতি হবে সেটা এখনও ঠিক করা হয়নি। তবে ধারনা করা হচ্ছে, গত বছরের নিয়মেই প্লেয়ার ডাফট অনুষ্ঠিত হবে। ড্রাফট অনুষ্ঠানে প্রতিটি দল তাদের লটারির মাধ্যমেই পছন্দের দেশি এবং বিদেশি খেলোয়াদের বাছাই করে নিতে পারবে।
নতুন করে যুক্ত হওয়া বিপিএলের দল দুটির মালিক কে সেটা এখনও নিশ্চিত হয়নি। বিসিবি জানিয়েছে, খুব দ্রুতই নিশ্চিত করা হবে। যদিও দুটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছ। একটি জেমকন গ্রুপ অন্যটি ম্যাঙ্গো এন্টারটেইনমেন্টস লিমিটেড। বাকি জানা যাবে ঈদের পর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ