• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

উখিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বেসরকারি বিমান পরিবহন সংস্থা মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত একজন নিহত হয়েছেন। উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া এলাকায় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে।
পাইলট ও কো-পাইলটসহ মোট পাঁচজন ছিলেন ওই হেলিকপ্টারে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী একজনকে মৃত ঘোষণা করা হয় বলে জরুরি বিভাগের কর্তব‌্যরত চিকিৎসক রফিকুল হাসান জানান।
তিনি বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় আহত অন‌্যদের কক্সবাজার বিমানঘাঁটির চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় কারণ বা হতাহতদের পরিচয় জানাতে পারেননি উখিয়ার ওসি।
এর আগে ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওরা এলাকায় মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণে ওই হেলিকপ্টারটি ধানক্ষেতে পড়ে বিধ্বস্ত হয়েছিল। এতে ওই হেলিকপ্টারে থাকা দুই পাইলট ও আরো পাঁচজন আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ