• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

টাইগারদের দল ঘোষণা: নতুন মুখ সৈকত

%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%beখেলাধুলা ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মধ্যদিয়ে প্রায় নয় মাস পর একদিনের ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত এছাড়া ফিরেছেন সফিউল ইসলাম ও তাইজুল ইসলাম।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন ও সাব্বির রহমান।
সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ২৫ ও ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রতিটি ম্যাচই হবে দিবা রাত্রির। এর আগে ২৩ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিরিজের একমাত্র অনুশীলন ম্যাচটি অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ