• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাকিব কন্যার যে ছবি মুহূর্তেই ভাইরাল

%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%beসিসি ডেস্ক: বাবা বিশ্ব সেরা অলরাউন্ডার। মেয়ে ব্যাট হাতে ধরবে না তা কি হয়? কিছুদিন আগেই বাবা সাকিব আল হাসানের সঙ্গে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে গিয়েছিলেন সাকিব কন্যা আলায়না হাসান অউব্রের। এবার ব্যাট হাতে নিলেন দুই বছর বয়সী অউব্রে।
রোববার মেয়ের এই ছবি নিজের ফেসবুকে দিলেন সাকিব আল হাসান। দুপুরে নিজের ফেসবুক পেজে পোস্ট করা ছবিতে সাকিব লিখেন, সে (অউব্রে) দেখছে খেলার জন্য ব্যাট প্রস্তুত কিনা।
আর ছবি দেখেই ফেসবুকে লাইক ও কমেন্ট করতে শুরু করেন সাকিব ভক্তরা। শেয়ার পড়তে থাকেন অসংখ্য। যা মুহূর্তেই ভাইরাল।
আইরিন তাহিয়াত নামে একজন কমেন্ট করেছেন, “মহারাজ সাকিবের সেই মহামূল্যবান ব্যাটটা হাতের স্পর্শে পেয়ে রাজকন্যা আলায়না যেন একটু বেশিই উচ্ছাসিত।”
এমডি. রুহুল আমিন নামে একজন কমেন্ট করেছেন, “আমরা ক্রিকেটপ্রেমী জাতি আমার বয়সে আমি যখন ২০০১/০৭ পর্যন্ত খেলা দেখতাম, তখন অনেক কষ্ট করতে হতো খেলা দেখার জন্য, এ পাড়ায় ও পাড়ায় ঘুরে ঘুরে টিভির সামনে খেলা দেখেছি, হেরে হেরে বাড়ী/বাসায় ফিরেছি নিচু মনে। মাঝে মাঝে জিতে যুদ্ধ জয়ের উল্লাস করেছি, তখনকার আবেগ অনুভূতি বড়জোর বন্ধুদের সাথেই শেয়ার করেছি। ততটুকুতেই সমাপ্ত। কিন্তু এখন সময় পাল্টেছে, নিয়মিত জিততে শিখেছে বাংলাদেশ। খেলা দেখার জন্য এখন বাড়ী বাড়ী ছুটতে হয় না, ডিস, বিদ্যুৎ সুবিধার কারনে প্রতি ঘরেই এখন টিভি আছে। ছেলেরা রিলাক্সেই টিভিতে খেলা দেখছে এখন। আবেগ অনুভূতি সবকিছুই অনলাইনের মাধ্যমে প্রকাশ করতে পারছে। খেলা দেখার আগে চাঁদরাত/ঈদের আনন্দের মতো উপভোগ করছে। বাংলাদেশ এখন প্রায়শ জিতছে বলে, হারের কষ্টটাও ছেলেরা সহ্য করতে শিখে ফেলেছে, তাদের ভাবনা এখন একটাই-অনেক ম্যাচ জিতলে মাঝে মাঝে হারলে সমস্যা কি??? ক্রিকেটপ্রেমীদের বিভিন্ন পাগলামি নিয়ে আমি অনেক সময় ইতিবাচক/ নেতিবাচক পোষ্ট করলেও এইসব পাগলামি দেখে, মন কিন্তু ভেতরে ভেতরে আনন্দের হাসিই হাসে, এ হাসি শুধুই উল্লাসের। ছেলেরা সামাজিক বিভিন্ন অপরাধের দিকে না ধাবিত না হয়ে, নেশায় আসক্ত না হয়ে, ক্রিকেটের দিকে ঝুকেছে, ক্রিকেট নিয়ে মেতে উঠছে, এটাই উল্লাসের বিষয়। তাতে হউক না একটু বাড়াবাড়ি, সমস্যা কি? আমরা সত্যিকার অর্থেই বিশ্বসেরা ক্রিকেটপ্রেমী জাতি………… জয় হউক বাংলাদেশ ক্রিকেটের।”
এভাবে আরো অনেকে সাকিব ও তার কন্যাকে কমেন্ট করে অভিবাদন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ