• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ওমানকে ১০ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

%e0%a6%b9%e0%a6%95%e0%a6%bfআন্তর্জাতিক ডেস্ক: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। মঙ্গলকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
এদিনি শুরু থেকেই ওমানে রক্ষণে ঝাঁপিয়ে পড়ে একের পর এক গোল এল। ৩২ মিনিটে ৭-০! যেন গোল বৃষ্টি
৪ মিনিটে দারুণ হিটে গোল উৎসবের সূচনাটা করলেন মাহবুব। ৮ মিনিটে আরশাদের টোকায় ২-০। ১৬ মিনিটে মহসিন ৩-০ করলেন সহজেই। ওমানের গোলরক্ষক ইব্রাহিম আল হাসনি বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। সেই সুযোগটাই নিলেন ফরোয়ার্ড মহসিন, দলের ষষ্ঠ ও অষ্টম গোলও তার। রাব্বি করেছেন ৪-০ ও ১০-০। ৫-০, ৭-০, ৯-০ হয়েছে পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুলের স্টিকে, আগের ম্যাচে যিনি চার গোল করেছেন ভারতের বিপক্ষে।
আগামী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফাইনালে ওঠার লড়াইয়ে লাল-সবুজের প্রতিপক্ষ চীনা তাইপে।
‌’এ’ গ্রুপে ভারত রানার্সআপ হয়ে উঠেছে সেমিফাইনালে। শেষ চারে তাদের সামনে বি’গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান। ভারত-পাকিস্তান সেমিফাইনালও বৃহস্পতিবার। বয়স ভিত্তিক দল হলেও ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন স্বাদের আমন্ত্রণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ