• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

এশিয়া কাপ হকির ফাইনালে বাংলাদেশ

%e0%a6%b9%e0%a6%95%e0%a6%bfখেলাধুলা ডেস্ক: চীনা তাইপের বিপক্ষে সেমিফাইনালে ৬-১ গোলের বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে দারুণ এক জয়ে শুভ সূচনা করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। সে ধারাবাকিতায় টানা আরো দুটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল স্বাগতিকরা।
বৃহস্পতিবার সেমিফাইনালের ম্যাচে বাংলাদেশের ছয় গোলের তিনটিই করেন আশরাফুল। টুর্নামেন্টে সব মিলিয়ে তার গোল হলো দশটি।
ম্যাচের ১১ মিনিটে গোলের খাতা খোলেন আশরাফুল এবং যথারীতি পেনাল্টি কর্নারে। পিছিয়ে পড়ার পাঁচ মিনিটের মধ্যে পেনাল্টি স্ট্রোক পেলেও গোল করতে পারেনি তাইপের পো চুয়ান। তার দুর্বল হিট আটকে দিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক ইয়াসিন আরাফাত। এরপর প্রাধান্য ধরে রেখে ২৮ মিনিটে ২-০ হয়েছে রাজুর স্টিকে।
প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকা তাইপে দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ায়। ৪০ মিনিটে পেনাল্টি কর্নারে ২-১ করে তারা। এর পাঁচ মিনিট পর পেনাল্টি স্ট্রোকে আশরাফুল, ৫৫ মিনিটে পেনাল্টি কর্নারে আশরাফুল ও ৫৯ মিনিটে সজীব করলেন পঞ্চম গোল। ৬৩ গোল-উৎসবের ইতি টানলেন রাব্বি।
শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে বাংলাদেশ সামনে পাবে ভারত-পাকিস্তানের মধ্যকার জয়ী দল।। আজ বিকেলেই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরটি। ২০১১ সালে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া অংশ নেয়নি এই আসরে। জাপানও আসেনি নিরাপত্তাসংক্রান্ত জটিলতায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ