• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজ চতুর্থ বিপিএলের খেলোয়াড় নিলাম

বিপিএলখেলাধুলা ডেস্ক: আজ শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে। আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে এবারের বিপিএল’র চতুর্থ আসর। খেলোয়াড় বাছাইয়ের এ পর্বের আগেই ঠিক হয়ে গেছে আইকনরা কে কোন দলে খেলবেন। এবারের বিপিএলে আইকন না রাখার চিন্তাভাবনা হয়েছিল প্রথমে। এর বদলে শীর্ষ খেলোয়াড়দের ‘এ প্লাস’ শ্রেণিতে রাখার চিন্তা ছিল। পরে বদলে যায় সে চিন্তা। ২২ সেপ্টেম্বরের টেকনিক্যাল কমিটির সভায় আইকন শ্রেণি রেখেই খেলোয়াড় তালিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আইকনদের প্লেয়ারস ড্রাফটে তোলা হবে না। পছন্দমতো দল বেছে নেয়ার সুযোগও দেয়া হয়েছে তাদের।
আইকন, এ, বি, সি ও ডি’ এ ৫ শ্রেণিতে মোট ১৩৩ ক্রিকেটারকে নিয়ে আসন্ন বিপিএলের খেলোয়াড় তালিকা চূড়ান্ত হয়েছে টেকনিক্যাল কমিটির ওই সভায়। আইকন শ্রেণির ৭ ক্রিকেটারের সবার মূল্য সমান নয়। অনুমিতভাবেই সাকিব আল হাসান সবচেয়ে দামি (৫৫ লাখ টাকা)। সাকিবকে এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে ঢাকা ডাইনামাইটস। আর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসেই থেকে যাচ্ছেন মাশরাফি। তামিমও খেলবেন গতবারের দল চিটাগং ভাইকিংসেই। একইভাবে মুশফিকুর রহিম বরিশাল বুলসে, মাহমুদউল্লাহ খুলনা টাইটানসে। বাকি ২ আইকন সাব্বির ও সৌম্য খেলবেন রাজশাহী ও রংপুর রাইডার্সে।
প্রথম বিপিএলের নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি, ২ লাখ ডলার দাম উঠেছিল নাসির হোসেনের। তবে সাম্প্রতিক ফর্ম আইকন শ্রেণি থেকে ছিটকে দিয়েছে তাকে। তিনি আছেন ২৫ লাখ টাকার ‘এ’ শ্রেণিতে। নাসিরসহ এই দলে আছেন ১১ জন। এছাড়া ১৮ লাখ টাকার ‘বি’ শ্রেণিতে আছেন ৩৫ ক্রিকেটার, ১২ লাখ টাকার ‘সি’ শ্রেণিতে ৫৩ জন ও ৫ লাখ টাকার ‘ডি’ শ্রেণিতে ২৭ জন। আইকন ছাড়া বাকি সব ক্যাটাগিরির খেলোয়াড়কে নিতে হবে প্লেয়ারর্স ড্রাফট থেকে।
গতবারের দল থেকে দুজন করে স্থানীয় ক্রিকেটার ধরে রাখার সুযোগ থাকছে পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলোর। তাদের নাম জমা দেয়ার শেষ দিন ছিল বুধবার। খুলনা ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নতুন বলে স্বাভাবিকভাবেই এ সুযোগ থাকছে না তাদের। প্লেয়ারস ড্রাফটে তাই প্রথম দুটি কল করার সুযোগ পাবে দল দুটি। প্লেয়ারর্স ড্রাফটের বাইরে বিদেশি খেলোয়াড় সংগ্রহের সুযোগ উন্মুক্ত সব ফ্র্যাঞ্চাইজির জন্যই। এর মধ্যেই অনেক ফ্র্যাঞ্চাইজি পছন্দের বিদেশি খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে। অনেকের নাম বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে জমাও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এ খেলোয়াড়দের বাদ দিয়ে দু-এক দিনের মধ্যে প্লেয়ারস ড্রাফটের বিদেশি খেলোয়াড় তালিকা ঘোষণা করা হবে।

আইকন তারকাদের মূল্য
সাকিব আল হাসান ৫৫ লাখ টাকা। মুশফিকুর রহিম ৫০ লাখ টাকা। তামিম ইকবাল ৫০ লাখ টাকা। মাহমুদউল্লাহ ৫০ লাখ টাকা। মাশরাফি বিন মর্তুজা ৫০ লাখ টাকা। সাব্বির রহমান ৪০ লাখ টাকা। সৌম্য সরকার ৪০ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ