• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

রংপুর রাইডার্সের পরিচালকের দায়িত্বে অভিনেত্রী ভাবনা

%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%beসিসি ডেস্ক: আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএলের এই আসরে থাকছে শক্তিশালী সাতটি দল, তার মধ্যে একটি হলো রংপুর রাইডার্স। আর এই দলের পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

একজন ক্রিকেট পাগল তারকা হিসেবে তার সুখ্যাতি বহু আগে থেকেই রয়েছে। তাকে মাঠে অনেকবারই বাংলাদেশের খেলা উপভোগ করতে দেখা গেছে। কিন্তু ক্রিকেটের সঙ্গে এবারই প্রথম সরাসরিই যুক্ত হলেন অভিনয়ে নতুন প্রজন্মের এই জনপ্রিয় মুখ।

তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা আমার জন্য দারুণ আনন্দের এক ব্যাপার। আমি রংপুরের মেয়ে। নিজের এলাকার প্রতি বাড়তি টান তো থাকবেই। সে ভাবনা থেকে প্রতিবারই রংপুর রাইডার্সের সমর্থন করি। তবে এবার সমর্থন হবে আরো অনেক দায়িত্বের সাথে।

তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশিরা সবাই ক্রিকেটপ্রেমী। আমি নিজেও ক্রিকেট খেলার অনেক বড় ভক্ত। শুটিং না থাকলে মাঠে গিয়ে সব সময় খেলা দেখি। আগে গ্যালারিতে বসে শুধু খেলা দেখতাম, এখন নতুন একটি দায়িত্ব যোগ হয়েছে। আমি বেশ উচ্ছ্বসিত।’

তিনি বললেন, ‘আমাকে প্রথমে এই দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। আমি তখন বললাম ব্র্যান্ড অ্যাম্বাসেডরের আসলে কোনো কাজ থাকে না। বিশেষ করে বাংলাদেশে যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। আমি যদি দলে থাকি তাহলে আমি মাঠপর্যায় কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই আমি পরিচালকের দায়িত্ব নেই।’

এদিকে ভাবনা ছাড়াও দলটির আরেকজন পরিচালক হয়েছেন নাট্য ও চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান।

উল্লেখ্য, এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে সাতটি দল অংশ নিবেন। সেগুলো হলো- ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, চিটাগাং ভাইকিংস, রংপুর রাইডার্স, খুলনা টাইটানস, রাজশাহী কিংস ও বরিশাল বুলস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ