• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ঘরের মাঠে নিষিদ্ধ চিলি

chile-1খেলাধুলা ডেস্ক : চিলিকে তাদের ঘরের মাঠে আগামী এক ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা। স্টেডিয়ামে সমকামী স্লোগানের অপরাধে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে পৃথক ঘটনায় আরও দশটি দেশকেও জরিমানা করেছে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বুধবার ফিফা এ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে চলতি বছরের শুরুতেও চিলিকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল একই অপরাধের কারণে।

ফিফা জানায় গত সেপ্টেম্বর বলিভিয়িার বিপক্ষে চিলির সমর্থকদের সমকামী স্লোগান দেওয়া নিয়ে দেশটিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়াও এ নিষেধাজ্ঞার পাশাপাশি আরও ৬৬ হাজার ৪২১ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে তাদের। প্রতিপক্ষের দর্শকদের উদ্দেশ করে অপমানজনক স্লোগান দেয়ায় এ জরিমানা করা হয়েছে।

এ নিষেধাজ্ঞার ফলে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটির জন্য আগামী মার্চে অন্য ভেন্যু খুঁজতে হবে দলটিকে। এরই মধ্যে তারা নিজেদের জাতীয় স্টেডিয়াম সান্তিয়াগোর বাইরে একটি ম্যাচ খেলেছে।

এই একই অপরাধের জন্য চিলির সঙ্গে হন্ডুরাস, মেক্সিকো, পেরু, এল সালভাদর ও ব্রাজিলকেও জরিমানা করা হয়েছে।

এছাড়াও দর্শকদের সঙ্গে বৈষম্যমূলক ও অক্রীড়াসুলভ আচরণের কারণে ইতালি, আর্জেন্টিনা, কানাডা, প্যারাগুয়ে ও আলবেনিয়াকেও জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ