খেলাধুলা ডেস্ক: দুর্দান্ত পারফরমেন্সে ইংল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে সিরিজে (১-১) সমতা আনলো টাইগাররা। বাংলাদেশের দেয়া ২৩৯ রানের টার্গেটে খেলতে নেমে ৪৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৪ রান তুলতে সক্ষম হয় ইংলিশরা।
এর আগে রবিবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দুপুর আড়াইটায় খেলা শুরু হয়।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং তাসকিন আহমেদ।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার, মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, বেন ডাকেট, আদিল রশিদ, জ্যাসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি এবং ক্রিস ওকস।