• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইংল্যান্ডের সামনে ২৭৮ রানের টার্গেট

musfikসিসি নিউজ: বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যেকার ৩ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ২৭৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আজ টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭৭ রান করে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ রান ৬৭ করেন মুশফিকুর রহিম। এ ছাড়া সাব্বির রহমান করেন ৪৯ রান, ইমরুল কায়েস করেন ৪৬ ও তামিম ইকবাল করেন ৪৫ রান। ইংলিশ বোলারদের হয়ে আদিল রশিদ ৪০ রানের বিনিময়ে সর্বোচ্চ ৪টি উইকেট দখল করেন।

এদিকে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৮০ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।  দুই ওপেনারের বিদায়ের পর মাঝখানে সাব্বির রহমান দলের হাল ধরেন। তিনি করেন ৪৬ বলে ৪৯ রান। তাকে বিদায় করেন স্পিনার আদিল রশিদ। এর আগে তিনি বিদায় করেন মাহমুদউল্লাহ রিয়াদকে।
সাব্বিরের বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। এই সিরিজে তেমন একটা ভালো সময় যাচ্ছিলোনা মুশফিকের। রান পাননি একটি ম্যাচেও। তবে আজকের ম্যাচে একটু দেখে শুনে ব্যাট চালাচ্ছেন মুশফিক খেলেন রানের ইনিংস।
এদিকে সাব্বিরের বিদায়ের পরে ক্রিজে আসেন সাকিব আল হাসান। ব্যার্থ তিনি। মঈন আলীর বলে স্টাম্পিং হয়ে মাত্র ৪ রানে বিদায় নেন এই অলরাউন্ডার। তার বিদায়ের পর ক্রিজে আছেন নাসির হোসেন। ৪ রানে বিদায় নেন তিনিও।
তার বিদায়ের পরে ম্যাচের হাল ধরেন মুশফিক ও মোসাদ্দেক হোসেন। এই জুটিতে তারা করেন ৮৫ রান। মোসাদ্দেক করেন ৩৯ বলে ৪ টি চারে ৩৮ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ