• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নীলফামারীতে মা ও শিশুর মৃত্যুহার রোধ প্রকল্পের উদ্বোধন

nilphamari-lamb-picনীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলায় গর্ভবতী ও প্রসূতি মাসহ নবজাত শিশু মৃত্যুহার রোধে  উন্নয়ন সংস্থা ল্যাম্ব এর স্ট্র্যান্দেনিং হেল্থ আউটকাম ফর উইমেন এন্ড চিলড্রেন  ‘শো’ প্রকল্পের উদ্বোধনী উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরের দিকে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা ল্যাম্ব আয়োজিত  কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করবে উন্নয়ন সংস্থা ল্যাম্ব।
সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশীদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আফরোজা বেগম, ল্যাম্বের নির্বাহী পরিচালক খায়েল স্কট, একই সংস্থার সিএসডিপি পরিচালক স্বপন পাহান, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রংপুর বিভাগের কর্মসূচি ব্যবস্থাপক ডা. হৃষিকেশ সরকার, ল্যাম্বের প্রকল্প ব্যবস্থাপক প্রসূণ কান্তি তালুকদার, সদর উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ  মো. বেলায়েত হোসেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা , সাংবাদিক ভূবন রায় নিখিল প্রমুখ।
উক্ত কর্মশালায় জেলার ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
ল্যাম্বের নির্বাহী পরিচালক খায়েল স্কট জানান, ল্যাম্ব এর এই  সাড়ে চার বছর  মেয়াদী ২০২০ সাল পর্যন্ত ‘শো’ প্রকল্পটি নীলফামারী জেলার গর্ভবতী ও প্রসূতি মাসহ শিশু মৃত্যুহার রোধে কাজ করবে। প্রকল্পটি চলাকালে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতাপূর্ণ অবস্থান থাকবে ল্যাম্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ