• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

সমান তালে লড়েছি: মুশফিক

%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%aeসিসি ডেস্ক: টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, “কঠিন উইকেটে ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিপক্ষে আমরা সমান তালে লড়াই করেছি। শেষ দিন পর্যন্ত খেলার ফলাফল ছিল সমান সমান।” সোমবার সকালে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মুশফিক বলেন, “আমরা হতাশ না। ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে এই কঠিন কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে মেলে ধরতে পেরেছি। আমরা প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করেছি।”
তিনি বলেন, “বর্তমান ইংল্যান্ড দলটি খুবই শক্তিশালী। যে কোন কন্ডিশনে তারা ধারাবাহিক। আর এমন প্রতিপক্ষের বিপক্ষে আমরা সমান তালে লড়াই করছি।”

তীরে এসে তরী ডুবল টাইগারদের। সাব্বির রহমান ও তাইজুল স্বপ্ন দেখালেও অধরাই রয়ে গেল স্বপ্নের জয়। সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম টেস্টের শেষ দিনের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ

ঐতিহাসিক জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল ৩৩টি রান, হাতে দুই উইকেট। আর সফরকারী ইংল্যান্ডের প্রয়োজন ভালো দু’টি বল।

বাংলাদেশ আশাবাদী, কারণ ৫৯ রান নিয়ে ক্রিজে ছিলেন অভিষিক্ত সাব্বির রহমান। ১১ রান নিয়ে সঙ্গী তাইজুল ইসলাম।

স্টুয়ার্ট ব্রডের প্রথম ওভার থেকে দুজন তোলেন ৩ রান। বেন স্টোকসের পরের ওভারে একটি চার মারেন তাইজুল। এই ওভারে এসে ৫ রান, কমে আসে জয়ের জন্য রানের ব্যবধান।
কিন্তু স্টোকসের পরের ওভারের প্রথম ৩ বলেই শেষ হয়ে গেল সবকিছু। প্রথম বলে তাইজুলকে এলবিডব্লিউয়ের আবেদন করেছিলেন ইংল্যান্ডের খেলোয়াড়রা, তাতে সাড়া দেননি আম্পায়ার কুমার ধর্মসেনা। রিভিউ চাই ইংল্যান্ড। তাতে পাল্টে যায় সিদ্ধান্ত, আউট তাইজুল (১৬)।
পরের বলটি ব্যাটে ছোঁয়াতে পারেননি শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা শফিউল ইসলাম। তার পরের বলেই আবার এলবিডব্লিউর আবেদন। তাতে সাড়া দেন আম্পায়ার। রিভিউ চেয়েও লাভ হয়নি বাংলাদেশের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ