• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

১২৯ বছরের রেকর্ড ভাঙলেন মিরাজ

মিরাজ খেলাধুলা ডেস্ক: ১২৯ বছরের রেকর্ড ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ১৯ বছর বয়সি এ তরুণ তুর্কী।

১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জন জেমস ফেরিস অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন। অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ফেরিস পান ৫ উইকেট। নিউ সাউথ ওয়েলসের এ পেসার একই মাঠে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট পকেটে পুরেন।

অন্যদিকে মেহেদী হাসান মিরাজ নিজের অভিষেক টেস্টে নিয়েছিলেন ৭টি উইকেট।এরপর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। দারুণ বোলিংয়ের ধারাবাহিকতায় মিরাজ দ্বিতীয় ইনিংসেও নিলেন ৬ উইকেট। সব মিলিয়ে এখন পর্যন্ত মিরাজের উইকেট সংখ্যা ১৯টি।

আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন দুই সপ্তাহও হয়নি। কিন্তু এরই মধ্যে আলোড়ন তুলেছেন মেহেদী হাসান মিরাজ। তার রহস্যময়, দুর্বোধ্য ও বৈচিত্র্যময় বোলিংয়ে দিশেহারা ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।

চট্টগ্রামে টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন মিরাজ। ঢাকায় দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। এরপর আরো ১ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম ২ টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডও গড়েন ডানহাতি এই অফস্পিনার। সব মিলিয়ে মিরাজের পকেটে এখন ১৯ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়ার মধ্য দিয়ে এক টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ারও রেকর্ড গড়েছেন মিরাজ। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ১২ উইকেট নিয়েছিলেন এনামুল হক জুনিয়র। মিরাজ কম ওভারে ১২ উইকেট নিয়ে এনামুল জুনিয়রকে ছাড়িয়ে গেছেন।

অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট

নাম- দল -প্রতিপক্ষ- উইকেট

মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ-ইংল্যান্ড ১৯

জন জেমস ফেরিস, অস্ট্রেলিয়া -ইংল্যান্ড ১৮

চার্লি টার্নার, অস্ট্রেলিয়া ইংল্যান্ড- ১৭

অ্যাডাম হাকলি, জিম্বাবুয়ে নিউজিল্যান্ড- ১৬

টম কেন্ডাল, অস্ট্রেলিয়া ইংল্যান্ড -১৪

স্কলিফিল্ড হাই, ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা -১৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ