• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশের জয় নিয়ে বিশ্ব মিডিয়া

সান ‘দ্য গার্ডিয়ান’

ব্যাটিং ধসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। শীর্ষ পর্যায়ের কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটি তাদের প্রথম জয়। এর আগে তাদের জয়গুলো শুধু ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে।

‘দ্য টেলিগ্রাফ’

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হার এড়াতে পারলো না ইংল্যান্ড। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা দিন পার করলো।

‘দ্য সান’

১০০-০ থেকে ১৬৪ মধ্যে অলআউট! মেহেদী হাসানের স্পিনে ইংল্যান্ডের ব্যাটিং ধসে বাংলাদেশের দারুণ জয়।

‘ডেইলি মিরর’

মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে ঢাকায় তিনদিনের মধ্যেই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হারলো ইংল্যান্ড।

‘ডেইলি মেইল’

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জিতলো বাংলাদেশ। ঢাকায় মেহেদী হাসান ও তার সতীর্থদের কাছে তিনদিনেই বিধ্বস্ত হলো অ্যালিস্টার কুক বাহিনী।

অস্ট্রেলিয়ার ‘ক্রিকেট ডটকম’

তিনদিনের মধ্যেই ইংল্যান্ডকে টেস্ট হারিয়ে মিরপুরে ইতিহাস গড়লো বাংলাদেশ। এই জয়ের নায়ক বাংলাদেশের তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে তিনি নেন ৭৭ রানে ৬ উইকেট।

‘টাইমস অব ইন্ডিয়া’

তরুণ স্পিনার মেহেদী হাসানের দারুণ নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার এই দেশটির বিপক্ষে ইংল্যান্ডের আগের ৯ টেস্টই জেতে। তবে এবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গেলো ইংল্যান্ড।

‘বিবিসি বাংলা’

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়।

কলকাতার ‘আনন্দবাজার’

চট্টগ্রামের বদলা ঢাকায়! মিরাজ, সাকিব গুঁড়িয়ে দিলো ইংল্যান্ডকে। ইতিহাসে বাংলাদেশের ক্রিকেট। ঘরের মাঠে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিলো একদল বাঙালি। শুরু করলেন মেহেদি, শেষও করলেন তিনি। ফিনকে এলবিডব্লিউ করেই উইকেট তুলে দৌড় শুরু করলেন সদ্য টেস্ট ক্রিকেটে নাম লেখানো এই ছেলে।

‘জি নিউজ বাংলা’র প্রথম শিরোনাম

সিংহের ল্যাজ একা হাতে করে মুড়িয়ে দিলেন মাত্র ১৯-এর গোঁফের রেখাওয়াল মেহেদি।

‘জি নিউজ বাংলা’র দ্বিতীয় শিরোনাম

মেহেদী হাসানের জন্য আজ গর্বের দীপাবলি বাংলাদেশেও!

দক্ষিণ আফ্রিকার ‘সুপার স্পোর্টস’

মেহেদী-সাকিবে বিধ্বস্ত ইংল্যান্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ