• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

টস সম্পন্ন: বৃষ্টির কারণে উদ্বোধনী ম্যাচের খেলা বিলম্ব

খেলাসিসি নিউজ: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে শুক্রবার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত রাজশাহী কিংস। ইতিমধ্যে টস সম্পন্ন হয়েছে।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। দুপুর আড়াইটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি কারণে দেরি হচ্ছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।

কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে রাহশাহীর নেতৃত্বে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। দুটি দলই জয় দিয়ে শুরু করতে চায়।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শরীফ, সোহেল তানভীর, সৈকত আলী, নুয়ান কুলাসেকারা, আসহার জাইদি, থিসারা পেরেরা।

রাজশাহী কিংস একাদশ: সাব্বির রহমান রুম্মান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, ফরহাদ রেজা, আবুল হাসান রাজু, মোহাম্মদ সামি, এবাদত হোসেন, ড্যারেন স্যামি (অধিনায়ক), মিলিন্দা সিরিবর্ধনে, সামিত প্যাটেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ