খেলাধুলা ডেস্ক: মঙ্গলবার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। এদিন উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে হারায় চিটাগং ভাইকিংস। আর দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসকে আট উইকেটে হারায় ঢাকা ডায়নামাইটস।
বুধবার দিনের প্রথম ম্যাচে ড্যারেন স্যামি-সাব্বির রহমান-মেহেদী হাসান মিরাজদের দল রাজশাহী কিংসের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদ-শফিউল ইসলাম-কেভন কুপারদের দল খুলনা টাইটান্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।
খুলনা টাইটান্স স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আব্দুল মজিদ, অলক কাপালি, কেভন কুপার, হাসানুজ্জামান, জুনায়েদ খান, মোহাম্মদ আসঘার, নাইম ইসলাম জুনিয়র, নিকোলাস পুরান, শুভাগত হোম, তাইবুর রহমান, আব্দুল হালিম, আবু সায়েম, আরিফুল হক, আন্দ্রে ফ্লেচার, বেনি হাওয়েল, বেন লাফলিন, মোশাররফ হোসেন রুবেল, নূর হোসেন, শফিউল ইসলাম, লেন্ডল সিমন্স, রিকি ওয়েসেলস।
রাজশাহী কিংস স্কোয়াড: ড্যারেন স্যামি (অধিনায়ক), আবুল হাসান, ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল ইসলাম, নাজমুল ইসলাম, সমিত প্যাটেল, রনি তালুকদার, সালমান হোসেন, মিলিন্দা সিরিবর্দনে, উমর আকমল, দেলোয়ার হোসেন, ফরহাদ রেজা, মোহাম্মদ সামি, নাজমুল হোসেন, নুরুল হাসান সোহান, রকিবুল হাসান, সাব্বির রহমান, উপুল থারাঙ্গা, কেজরিক উইলিয়ামস।
অপরদিকে সন্ধ্যা সাতটায় আজ আবার মাঠে নামবে চিটাগং। রাতে তামিম ইকবালদের প্রতিপক্ষ নাঈম ইসলাম-শহীদ আফ্রিদিদের দল রংপুর রাইডার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
চিটাগং ভাইকিংস স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), আব্দুর রাজ্জাক, চতুরঙ্গ ডি সিলভা, ক্রিস গেইল, জহুরুল ইসলাম,জীভন মেন্ডিস, মোহাম্মদ নবী, সাকলাইন সজিব, শহীদুল ইসলাম, ডাওয়েন স্মিথ, ইয়াসির আলী, এনামুল হক বিজয়, গ্র্যান্ট এলিয়ট, ইমরান খান জুনিয়র, জুবায়ের হোসেন, টাইমাল মিলস, নাজমুল হোসেন মিলন, শোয়েব মালিক, শুভাশিস রায়, তাসকিন আহমেদ, জাকির হাসান।
রংপুর রাইডার্স স্কোয়াড: নাঈম ইসলাম (অধিনায়ক), আরাফাত সানি, ইলিয়াস সানি, জুপিটার ঘোষ, মোহাম্মদ মিথুন, মুক্তার আলী, নাসির জামশেদ, গিড্রন পোপ, জিহান রুপাসিংহে, শাহবাজ চৌহান, দাসুন শানাকা, সোহাগ গাজী, জিয়াউর রহমান, বাবর আজম, রিচার্ড গ্লিসন, মেহরাব হোসেন, মোহাম্মদ শাহজাদ, পিনাক ঘোষ, রুবেল হোসেন, সাচিত্রা সেনানায়েকে, শহীদ আফ্রিদি, সৌম্য সরকার, শারজিল খান।