খেলাধুলা ডেস্ক: অভিনব ফাইনাল হতে চলেছে রাশিয়ায়। কারা ফাইনালে উঠবে, কারা চ্যাম্পিয়ন হবে, সে পরের কথা। তার আগের বড় চমক, এবারই প্রথম বিশ্বকাপের ম্যাচ হতে চলেছে প্লাস্টিক ঘাসের মাঠে।
গ্রুপ লিগ বা নক আউটের ম্যাচ নয়, সরাসরি ফাইনালই হবে প্লাস্টিক ঘাসে।
২০১৮ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে রাশিয়া। ফাইনাল হওয়ার কথা মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে। সেই স্টেডিয়ামকে নতুন করে ঢেলে সাজানোর কাজ চলছে পুরোদমে। এই কাজ করছে ইংল্যান্ডের একটি সংস্থা।
ইংল্যান্ডে অবশ্য প্লাস্টিক ঘাস নতুন কিছু নয়। চেলসি সহ বেশ কিছু ক্লাব এই প্লাস্টিক ঘাসের মাঠে প্র্যাকটিস করে। এগুলিকে বলা হয় সিসগ্রাস। ৯৫ শতাংশ ঘাসকে ছেঁটে ফেলে তাকে প্লাস্টিক ঘাসে পরিণত করা হবে।
কিন্তু এতে ফুটবলারদের খেলতে কোনও সমস্যা হবে না তো? মাঠ কর্তৃপক্ষের দাবি, কোনও সমস্যাই হবে না, বরং কিছুটা সুবিধা হবে।