• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

নীলফামারীর প্রথম নিউজ পোর্টাল সিসি নিউজ ৪র্থ বর্ষে পদার্পন

সিসি নিউজসিসি নিউজ: নীলফামারী জেলার প্রথম নিউজ পোর্টাল ক্লিয়ার কাট নিউজ (সিসি নিউজ ২৪ ডটকম) ৪র্থ বর্ষে পদার্পন করেছে। পোর্টালটি ৩য় বর্ষপূর্তি উপলক্ষে জেলার সৈয়দপুর শহরের প্লাজায় নিজস্ব কার্যালয়ে বুধবার রাতে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সৈয়দপুর শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জন্মবার্ষিকীর কেক কাটেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোর্টালটির প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিন। পরে নিউজ পোর্টালটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা  ও পরামর্শ প্রদান করেন সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া, কাউন্সিলর শাহিন আকতার, সাবেক কাউন্সিলর আকতার হোসেন ফেকু, সৈয়দপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল, প্রথম আলো’র সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, সাংবাদিক কাজী জাহিদ, নজরুল ইসলাম, জিকরুল হক, কথা সাহিত্যিক আকমল সরকার রাজু, সঙ্গীত শিল্পী শেখ রোবায়তুর রহমান প্রমুখ।

ccnewsউপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শাহিনুর রহমান মিঠু, প্রভাষক শামসুজ্জোহা চৌধুরী, সার্জেন্ট মনিরুজ্জামন মনির ও আলমগীর হোসেন, সাংবাদিক সাদেকুল ইসলাম সাদিক, জয়নাল আবেদীন হিরো, সাহাবাজ হোসেন, আলমগীর হোসেন, মোক্তার আনসারী, মোহাম্মদ সাকিব চৌধুরী, মোহাম্মদ মানিক হোসেন সহ অনেকে।

এ ছাড়া মোবাইল ফোনে পোর্টালটির জন্মবার্ষিকীতে শুভ কামনা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক আলাপন সম্পাদক আমিনুল হক ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো. সিরাজুল ইসলাম বিদ্যুত।

সামাজিক মাধ্যম ফেসবুকে শুভ কামনা জানিয়েছেন অধ্যক্ষ ফকরুল আনাম বেঞ্জু, সাংবাদিক মিজানুর রহমান মিলন, ডা. তৌফিকুল হাসান রকি, সিফাত সরকার, ইমরান চৌধুরী, মোহাম্মদ সবুজ, মাহমুদ জামান শোভন, ফরহাদ হোসাইন, সামস উদ্দিন, সিকান্দার আলী, মোহাম্মদ বাপ্পী সরকার, সঞ্জিত রায় সবুজ, আব্দুল বাতেন, নাজমূল মিলন, রইজ রকি, তারিকুল ইসলাম রাজিব, কৃষ্ণ রায়, আব্দুল্লাহ আল মামুন, রফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন লিটন, সহিদুল ইসলাম ও মাখন রায়।

জসিম উদ্দিনের সম্পাদনায় ২০১৩ সালের ২৩ নভেম্বর নীলফামারী জেলার প্রথম নিউজ পোর্টাল www.ccnews24.com প্রথম প্রকাশনা শুরু করে।

টুইংকেলের ক্যামেরায় বর্ষপূতি অনুষ্ঠানের ভিডিও দেখতে ক্লিক করুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ