• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খুলনাকে হারিয়ে ফাইনালে রাজশাহী

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে যাওয়া টিকেট পেল রাজশাহী। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীর কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে খুলনা। এবার দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে রাজশাহী। ৯ ডিসেম্বর ফাইনালে তারা খেলবে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন জয়ের জন্য খুলনার দেওয়া ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ব্যাক্তিগত রান আসে জাতীয় দলের অলরাউন্ডার সাব্বির রহমানের ব্যাট থেকে। ৫২ বল খেলে তিনি করেন ৪৩ রান। এই ইনিংসে হাঁকান ২ টি বাউন্ডারী আর ১ টি ওভার বাউন্ডারী। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে কিউই তারকা জেমস ফ্রান্কলিনের ক্যাট থেকে।

এর আগে, এদিন সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হওয়া ম্যচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে তারা।

রাজশাহীর পক্ষে ১৯ রানের বিনিময়ে ৩ টি উইকেট তুলে নিয়েছেন স্যামিট প্যাটেল। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন উইলিয়াম, ফরহাদ রেজা, আরিফ হোসেন ও ড্যারেন স্যামি।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খুলনাকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। ফলে সরাসরি ফাইনালে পা রেখেছে সাকিবের ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ