ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে ৯ বছরের শিশু ধর্ষনের আসমী মুসাকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। মহেশপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সুন্দরপুর বাজার থেকে ধর্ষন মামলার আসামী মুতালেব হেসেন ওরোফে মুসা (৪৭) কে আটক করে।
বুধবার ধর্ষিতার মা আয়েশা খাতুন বাদি হয়ে মহেশপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলা নং-১২। মামলার তদন্তকারী অফিসার এস আই বজলুর রহমান জানান, পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরপুর বাজার থেকে তাকে আটক করা হয় এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।