দিনাজপুর প্রতিনিধি: পবিত্র সিরাতুন নবী (সাঃ) উপলক্ষে দিনাজপুর শহরের উত্তর চাউলিয়াট্টিস্থ খানকাহ রহমানিয়া মাদরাসার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন সাকু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন নিউটাউন জামিয়া আরাবিয়া মাদরাসার প্রধান মুফতি মাওলানা বেলাল হোসেন। আলোচনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মো. মাহমুদুল হাসান সাঈদী, খানকাহ রহমানিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মো. জসিম উদ্দীন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. রেজওয়ানুল হক লেলিন। অনুষ্ঠানে মাদরাসার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক মো. আসাদুল হক, সদস্য মো. খলিলুর রহমান, এ্যাড. মো. আবু সাঈদ, অতিথি মো. আনিসুর রহমানসহ মাদরাসার অন্যান্য শিক্ষক, পরিচলানা কমিটির অন্যান্য সদস্য ও অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জীবনের সর্বস্তরে রাসুল মুহাম্মাদ (সাঃ) এর আদর্শ নেমে চললে দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি পাওয়া যাবে। তাই সকলকে রাসুল মুহাম্মাদ (সাঃ) এর আদর্শ মেনে চলার আহবান জানান বক্তারা।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন নিউটাউন জামিয়া আরাবিয়া মাদরাসার প্রধান মুফতি মাওলানা বেলাল হোসেন।