• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোস্তাফিজকে তামিম-মুশফিক-তাসকিনের অভিনন্দন

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক চমক সৃষ্টি করে চলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিস্ময় বোলার মোস্তাফিজুর রহমান। তাই এবার পুরস্কার হিসেবে পেয়েছেন ২০১৬ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম কেউ আইসিসির পুরস্কারে ভূষিত হলেন। মোস্তাফিজের এমন কীর্তিতে তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

বৃহস্পতিবার আইসিসি থেকে মোস্তাফিজের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার বিষয়টি জানানো হয়। এরপর থেকেই সামাজিক মাধ্যমে মোস্তাফিজকে অভিনন্দন জানানোর ঝড় বয়ে যায়। এর বাইরে ছিলেন না সতীর্থ জাতীয় দলের ক্রিকেটাররাও। তামিম, মুশফিক, তাসকিনরাও মোস্তাফিজের এমন কীর্তিতে তাকে অভিনন্দন জানিয়েছেন।

দেশসেরা ওপেনার তামিম ইকবাল তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন ‘আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতায় মোস্তাফিজুর রহমানকে অনেক অনেক অভিনন্দন।’

এদিকে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়ায় মোস্তাফিজকে অভিনন্দন রইলো।’

জাতীয় দলের পেস তারকা তাসকিন আহমেদ লিখেছেন, ‘সুখবর- আইসিসির বর্ষসেরা উদীয়মান নির্বাচিত হয়েছে মোস্তাফিজ। সে-ই বাংলাদেশের প্রথম ক্রিকেটার, যে আইসিসির বর্ষসেরা (উদীয়মান) ক্রিকেটার নির্বাচিত হলো। অভিনন্দন মোস্তাফিজ!’

উল্লেখ্য, দীর্ঘ প্রায় পাঁচ মাস বিরতির পর ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফেরার দিনেই এমন সংবাদ পেলেন কাটার মাস্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ