• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টাইগারদের নামাজের ছবি ভাইরাল

সিসি ডেস্ক: কিউইদের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। আগামীকাল বাংলাদেশ সময় ভোর চারটায় ক্রাইস্টচার্চে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবেন মাশরাফি-সাকিবরা।
নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম শনিবার তার ফেসবুক পেইজে দলের খেলোয়াড়দের একসঙ্গে নামাজ আদায়ের একটি ছবি আপলোড করেছেন

এতে দেখা যাচ্ছে, একটি মাঠের মধ্যে নামাজে ইমামতি করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পিছনে সারিবদ্ধ হয়ে নামাজের জামায়াতে অংশ নিয়েছেন- মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, সাকিব আল হাসানসহ বাংলাদেশ ক্রিকেট দলের অন্য মুসলিম খেলোয়াড়রা।
ছবির ক্যাপশনে ইংরেজিতে মুশফিকুর রহিম লিখেছেন, ‌‌’Doesn’t matter where u r,namaj come first…please keep us in your prayers too…’ অর্থাৎ- আপনি কোথায় আছেন সেটি কোনো বিষয় না। সবার আগে নামাজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
তার ওই স্ট্যাটাসটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই ছবিতে কমেন্ট করে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন।
তৌসিফ আনোয়ার নামে একজন মন্তব্য করে লিখেছেন, আলহামদুলিল্লাহ- এখন আমি গর্বিত আজ আমার দেশের খেলোয়াড়দের নিয়ে, এতদিন পাকিস্তান আফগানিস্তান খেলোয়াড়দের নিয়ে প্রশংসা করতাম, এখন আমার দেশ নিয়ে আমি গর্বিত।
আশিকুল হায়দার মানিক নামে একজন ছবি শেয়ার করে তার ফেসবুকে লিখেছেন, ‌আফগানিস্তান বা পাকিস্তান দলের এরকম দৃশ্য প্রায়ই চোখে পড়ে আমাদের, আজ বাংলাদেশ দলেরও দেখে ভাল লাগল। ইমামতি করছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
এভাবে ছবিটি ব্যাপক শেয়ার ও লাইক এবং কমেন্ট হয়েছে। যা ফেসবুকে এখন সবার হোম পেজজুড়ে শোভা পাচ্ছে।
এদিকে টাইগারদের এই সফরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ রয়েছে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১২ জানুয়ারি। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২০ জানুয়ারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ