• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান বরখাস্ত

সিসি ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুরকে বরখাস্তের আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।

বিশ্বের সবচেয়ে শক্তিধর ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্কার বিষয়ে বোর্ড বনাম লোধা কমিশন নিয়ে চলা জটিলতার মধ্যে এ রায় এলো।

একই সঙ্গে আদালত বোর্ডের সচিব অজয় শিরকেও বরখাস্তের আদেশ দেন।

দুই বছর আগে আদালত একটি কমিটিকে নিয়োগ দেন বোর্ডের কার্যক্রম ক্ষতিয়ে দেখার জন্য।

গত বছরের জুলাই মাসে বোর্ডকে আদেশ দেন একাধিক সংস্কার করার জন্য। আদালতের রায়ে বলা হয়, বোর্ড লোধা কমিশনের সুপারিশ মানতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে এটি প্রয়োগে ব্যর্থ হয়েছেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর।

নতুন সভাপতি ও সচিব নিয়োগ না করা পর্যন্ত আদালত পর্যবেক্ষকদের নিয়োগ করবে, তারা ততদিন ভারতের ক্রিকেট প্রশাসনকে চালাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ