• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

১৪৩ বছরের রেকর্ড ভাঙলেন ইমরুল

খেলাধুলা ডেস্ক: দারুণ এক কীর্তিতে রেকর্ড বইয়ে নাম উঠল ইমরুল কায়েসের। তবে যেভাবে হলো, সেটি হয়তো ছিল না ইমরুলের সুদূরতম কল্পনাতেও। ব্যাটসম্যান ইমরুল রেকর্ড গড়লেন উইকেটকিপার হিসেবে!

মুশফিকুর রহিমের চোটে ওয়েলিংটন টেস্টে কিপিং করতে বাধ্য হচ্ছেন ইমরুল। ঠেকার কাজ চালাতে গিয়েই নাম তুললেন ইতিহাসে। উইকেটের পেছনে নিয়েছেন পাঁচ-পাঁচটি ক্যাচ। টেস্ট ইতিহাসে এই প্রথম ইনিংসে ৫ ক্যাচ নিলেন কোনো বদলি কিপার!

বাংলাদশের হয়ে ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডও স্পর্শ করেছেন ইমরুল। দুই দফায় ইনিংসে পাঁচ বার ডিসমিসাল করেন মুশফিক। ২০১০ সালে ভারতের বিপক্ষে মিরপুরে, ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয়।

আগের দিন জিত রাভালের ক্যাচ নিয়ে ইমরুলের শুরু। পরে নিয়েছেন কেন উইলিয়ামসনের ক্যাচ। চতুর্থ দিনে তার গ্লাভসে জমা পড়েছে কলিন ডি গ্র্যান্ডহোমের ক্যাচ। বিজে ওয়াটলিংয়ের ক্যাচটি তো ছিল অসাধারণ। লেগ স্টাম্পের বাইরে মাহমুদউল্লাহর বাজে বলটিতে যেভাবে ক্যাচ নিয়েছেন, সেটি গর্বিত করবে কোনো বিশেষজ্ঞ কিপারকেও।

যার বলে নিয়েছিলেন প্রথম ক্যাচ, সেই কামরুল ইসলাম রাব্বির বলে নিল ওয়েগনারের ক্যাচ নিয়ে পূর্ণ করেছেন পঞ্চম ডিসমিসাল।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় মুশফিকের চোটেই ১২০ ওভার কিপিং করেছিলেন ইসরুল। তবে সেবার ছিল না কোনো ডিসমিসাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ