• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সানজিদার ব্যাটে হাসলো বাংলাদেশ

কক্সবাজার: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানের লক্ষ্য দেয়। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্দিষ্ট রানে পৌঁছানোর আগেই সবকটি উইকেট হারায় আফ্রিকা। ফলে ১০ রানের জয় পায় বাংলাদেশ।
দুই ওপেনার শারমিন সুলতানা ও শারমিন আক্তার দারুণ সূচনা করে। ওপেনিং জুটিতে ৪২ রান সংগ্রহ করেন তারা। এরপর দ্রুতই ফিরে যান দুই ওপেনার।
প্রথম দুই ওয়ানডেতে বড় হার। সিরিজে টিকে থাকতে হলে তৃতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজে টিকে থাকার সমীকরণ কঠিন করে ফেলেছে বাংলাদেশ নারী দল। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৩৭ রানের লক্ষ্য দিতে পেরেছে রোমানারা।
এরপর তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন সানজিদা ইসলাম ও রোমানা আহমেদ। ৪২ রানের জুটি গড়ে দলকে চাপ মুক্ত করেন এ দুই ব্যাটসম্যান। তবে দলীয় ৮৯ রানে সানজিদার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে তারা। এরপর আর কোন ব্যাটসম্যান দায়িত্ব নিতে না পারলে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক রোমানা। শারমিন সুলতানা ও নিগার সুলতানা উভয়ই ২১ রান করে করেন। এছাড়া শারমিন আক্তার ১৭ ও সানজিদা ইসলাম ১৬ রান করেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে মারিজানে কাপ, সুনি লুস ও ড্যান ভ্যান নিকের্ক ২টি করে উইকেট নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ