• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ষড়যন্ত্র করে বাংলাদেশকে টেস্ট হারানোর ভিডিও

খেলাধুলা ডেস্ক: বেসিন রিজার্ভে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে ম্যাচ রেফারির সঙ্গে সভায় বসেছিলেন বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। সভায় সিদ্ধান্ত হয়েছিল, ম্যাচ চলাকালীন মূল উইকেটের দুই পাশের দুটি উইকেটে পানি দেওয়া যাবে না। কারণ, উইকেটে পানি দেওয়া হলে মূল উইকেটে ব্যাটসম্যানদের জন্য খেলা কষ্টকর হয়ে যেতে পারে।

অথচ ম্যাচ শুরুর আগে নেওয়া এ সিদ্ধান্ত নাকি শেষ পর্যন্ত মানেননি সেই মাঠের কিউরেটর! চতুর্থ দিন খেলার পর মূল উইকেটের দুই পাশের দুটি উইকেটে পানি দিয়েছিলেন তিনি। দুই দলের আলোচনার ভিত্তিতে নেওয়া এ সিদ্ধান্ত ভাঙার কারণ কী?

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, চতুর্থ দিনের খেলা শেষে নিউজিল্যান্ড কোচ মাইক হ্যাসনকে কিউরেটরের সঙ্গে কথা বলতে দেখা গেছে। এরপরই কিউরেটর পিচে পানি দেওয়া শুরু করেন, যার ভিডিও নাকি ধারণ করেছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক সদস্য। নিয়ম ভাঙার ঘটনাটি আইসিসির সদস্য এবং ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথকেও অবহিত করা হয়েছিল; কিন্তু কিছুই নাকি কাজ হয়নি। এই ভিডিওটি ফাঁস হয়ে যাওয়ার আতংকে রয়েছে আইসিসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল না হলেও এ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে।

আগের দিন দুই পাশের দুটি পিচে পানি দেওয়ার কারণে মূল পিচে ব্যাটসম্যানদের খেলা কতটা কষ্টকর হয়েছে, তা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস দেখলেই বোঝা যায়। প্রথম ইনিংসে ৫৯৫ করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করে মাত্র ১৬০ রান। আর ম্যাচ হেরেছে সাত উইকেটের বড় ব্যবধানে। তাই এর পেছনে চক্রান্ত থাকার আভাস পাচ্ছেন অনেকেই। ফলে প্রশ্ন উঠেছে আবারো ষড়যন্ত্রের কারণে বাংলাদেশকে হারতে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ