• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

বউ হিসেবে স্বীকৃতি চাওয়ায় নগ্ন ছবি প্রকাশ করেন সানি

সিসি ডেস্ক: তথ্য ও প্রুযুক্তি আইনে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। জানা গেছে, গোপনে বিয়ে করে নাসরিন সুলতানা নামের এক তরুণীকে বউ হিসেবে স্বীকৃতি না দিয়ে উল্টো ফেসবুকে নগ্ন ছবি প্রকাশ করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর পূর্বপশ্চিমকে বলেন, পরিবারের অমতে নাসরিন সুলতানা নামে ওই তরুণীকে বিয়ে করেন আরাফাত সানি। পরে বউ হিসেবে স্বীকৃতি চাওয়ায় তালবাহানা শুরু করেন তিনি। এক পর্যায়ে নাসরিনের মোবাইল নাম্বার ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক একাউন্ট খুলে নগ্ন ছবি প্রকাশ করতে থাকেন সানি। শুধু তাই নয়! সেই ফেসবুক প্রোফাইলের লিংক সানি তার বন্ধুবান্ধবদের কাছেও শেয়ার করেন তিনি। ফলে বাধ্য হয়ে আইসিটি আইনে থানায় মামলা করতে বাধ্য হন নাসরিন।

জানা গেছে, দীর্ঘ দিন ধরেই ক্রিকেটার আরাফাত সানি ও নাসরিন সুলতানার সাথে প্রেম করেছেন। দুই পরিবারের অসস্মতি থাকা সত্বেও গত ৪ ডিসেম্বর কাজী অফিসে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

বিয়ের পর থেকেই বউ হিসেবে তুলে নিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন নাসরিন। আরাফাত সানি নিজের স্ত্রীকে ঘরে না তুলে উল্টো ব্ল্যাকমেইল করেন।

তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার জানান, ৫ জানুয়ারি মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে সানির সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এরপর রোববার সকাল সাড়ে ৯টার দিকে আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে রাজধানীর মোহাম্মদপুর থানায় আনা হয়।

গত ৫ জানুয়ারী আরাফাত সানিরে বিরুদ্দে তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারায় মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ