• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সব অভিযোগ অস্বীকার করেছেন সানি

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি রিমান্ডে পুলিশের কাছে সব অভিযোগ অস্বীকার করেছেন। রিমান্ডে তিনি  দাবি করেছেন, ওই নারীকে তিনি বিয়ে করেননি। আপত্তিকর কোনো ছবিও ফেসবুক মেসেঞ্জারে পাঠাননি।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া সাংবাদিকদের জানিয়েছেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় কথার গুরুত্ব কম। মোহাম্মদপুর থানায় আরাফাত সানিকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, মামলার বাদী ওই নারীর মোবাইল ফোন সেট আলামত হিসেবে তাঁরা জব্দ করেছেন। সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে। মোবাইলে কে ছবি পাঠিয়েছেন, কীভাবে পাঠিয়েছেন, সব জানা যাবে।

এদিকে সানি ও তাঁর মা নার্গিস আক্তারের বিরুদ্ধে এবার যৌতুকের মামলা করলেন সেই তরুণী। আজ সোমবার ঢাকার মহনগর হাকিমের আদালতে তিনি এ মামলা করেন।

বিচারক রায়হান আহম্মেদ মামলাটি আমলে নিয়ে আরাফাত সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে সমন জারি করেছেন।

এ তরুণীরই করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গতকাল রোববার আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাঁর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজকের মামলায় ওই তরুণী ২০ লাখ টাকার যৌতুকের দাবির অভিযোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ