• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে তিন বখাটের বিরুদ্ধে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) বিবস্ত্র করে ভিডিওচিত্র ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই ছাত্রী কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শুক্রবার ওই ছাত্রীর বাবা তিনজনকে আসামি করে কোটালীপাড়া থানায় মামলা করেছেন। আসামিরা হলেন- সম্রাট মণ্ডল (২৩), সজল বিশ্বাস (২২) ও মিঠু বসু (২০)।
ওই ছাত্রী চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছিল। ইতিমধ্যে সে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়েছে। এরপর আর পরীক্ষা দিতে পারেনি।

কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, “হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রীকে দেখে এসেছি। তার বাবা তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
ছাত্রীর পরিবার, পুলিশ জানায়, ওই ছাত্রী গত রোববার রাতে ঘরের বাইরে বের হয়। এ সময় আসামিরা তাকে ধরে বাড়ির পাশে নিয়ে যান। পরে আসামিরা তাকে বিবস্ত্র করে ভিডিওচিত্র ধারণ করে। পরের দিন সোমবার সকালে ওই ছাত্রী বাড়িতে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রীর বাবার অভিযোগ, স্থানীয় বখাটে সম্রাট কিছুদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে সাড়া না দেয়ায় দুই সহযোগীকে নিয়ে ওই বখাটে এ ঘটনা ঘটায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ