• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বড় ভাইয়ের হাতে ৩ সহোদর খুন

সিসি ডেস্ক: নরসিংদী সদর উপজেলায় বড় ভাইয়ের হাতে তার তিন সহোদর খুন হয়েছে। বুধবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার চরাঞ্চল আলোকবালীর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক বড় ভাইকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলো আলোকবালীর পূর্বপাড়া গ্রামের আবু কালাম মিয়ার ছেলে ইয়াসিন (১০), মেয়ে মরিয়ম (৭) ও মাহিয়া (৫)। এছাড়া ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আতিকুর নামে আরেক সন্তান। আটক বড় ভাইয়ের নাম রুবেল মিয়া (২২)।

পুলিশ সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে রুবেল মিয়া তার ছোট ভাই ইয়াসিন, ছোট বোন মরিয়ম ও মাহিয়াকে গলা টিপে হত্যা করে। তাকে বাধা দিতে গেলে রুবেল তার আরেক ভাই আতিকুরকে ছুরিকাঘাত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনও পরিষ্কার নয়। নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ