• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |

সৈয়দপুরে অবাঙ্গালী ক্যাম্পের বাড়ী উচ্ছেদের প্রতিবাদে স্মারকলিপি

সিসি নিউজ: নীলফামারী সৈয়দপুরে অবাঙ্গালী ক্যাম্পের ঘর বাড়ী উচ্ছেদের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপি প্রদান করেছেন ক্যাম্পবাসী। সোমবার ১৩ মার্চ সকাল ১১টায় এ স্বারকলিপি প্রদান করা হয়।
সূত্র মতে, সৈয়দপুরে অবাঙ্গীদের ২২টি ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পে প্রায় অর্ধ লক্ষ লোক বসবাস করে। সকল প্রকার ক্যাম্প উচ্ছেদ না করতে মহামান্য হাই কোর্টের আদেশ রয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে অবাঙ্গীদের পূর্ণবাসন না করা পর্যন্ত  উচ্ছেদ করা যাবে না। কিন্তু এসব আদেশ অমান্য করে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল গফুর সরকার আদালতে মিথ্যা তথ্য দিয়ে ক্যাম্পের কথা গোপন রেখে নীলফামারী আদালতে মামলা দায়ের করে পরিত্যক্ত জায়গা দেখিয়ে আদালত থেকে রায় নেয়। আদালতের আদেশ নিয়ে কোন নোটিশ ছাড়াই গত ১১ মার্চ নীলফামারী ম্যাজিস্ট্রেট ও রিজার্ভ ফোর্স নিয়ে আব্দুল গফুর সরকার চামড়াগুদাম ক্যাম্পে গিয়ে ক্যাম্পের আংশিক ঘরবাড়ী উচ্ছেদের চেষ্টা করে। এসময় মাননীয় হাই কোর্ট ও প্রধানমন্ত্রীর নির্দেশনা দেখালেও তারা আমলে নেয়নি। এক পর্যায়ে ক্যাম্পবাসী একত্রিত হয়ে রাস্তা অবরোধ সৃষ্টি করলে ৩ দিনের সময় বেধে দিয়ে চলে যান আব্দুল গফুর সরকার ও প্রশাসন। আজ এর প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পের কয়েক শতাধিক নারী পুরুষ উপজেলা চত্ত্বর গিয়ে এ প্রতিবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মূসা জঙ্গী স্বারকলিপি গ্রহন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে ক্যাম্পবাসীকে আশ্বাস প্রদান করেন। স্বারকলিপি প্রদান করেন ক্যাম্পবাসীদের মধ্যে চামড়া গুদাম ক্যাম্পের সভাপতি আজগার আলী, সেক্রেটারী মাজিদ ইকবাল, হাতিখানা ক্যাম্পের সভাপতি জামিল, মুন্সিপাড়া ক্যাম্পের সভাপতি ভোলা, বাঙ্গালীপুর ক্যাম্পের সভাপতি আলাউদ্দিন ও চামড়া গুদাম ক্যাম্পের সদস্য জাবেদ আলী খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ