• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ডোমার রেলপথে দুই কিশোরের মরদেহ উদ্ধার

সিসি নিউজ: নীলফামারীতে ১৫ ও ১৩ বছর বয়সী অজ্ঞাত দুই কিশোরের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে জেলার ডোমার উপজেলার মির্জাগঞ্জ বাজারের গেউরিয়া রেল ঘুন্টি এলাকার রেল লাইনের উপর হতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সকালে এলাকাবাসী ওই স্থানে মরদেহ দুটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
একটি মরদেহের পড়নে ছিল ছাই রঙের প্যান্ট ও গেঞ্জী এবং লাল রঙের জ্যাকেট। এ মরদেহের মাথার পিছনে দায়ের কোপের মতো চিহ্ন সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অপর মরদেহের পড়নে রয়েছে কালো রঙের প্যান্ট, হলুদ ও খয়েরী রঙের গেঞ্জী। এ মরদেহের একটি পা ভাঙ্গা, মুখ দিয়ে রক্ত ঝরছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।  সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ