• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

লালমনিরহাটে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

লালমনিরহাট : লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় যৌতুকের জন্য গৃহবধূ নুর বানুকে (২৫) মারধর করেছে স্বামী এনামুল হক রিয়াজুল। রবিবার (২৬ মার্চ) রাতে কালীগঞ্জ উপজেলার মালগাড়া বালাটারীতে এ ঘটনা ঘটে। সোমবার (২৭ মার্চ) সকালে তাকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুর বানু আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বিভার গ্রামের জয়নাল উদ্দিনের মেয়ে।

নির্যাতিত নুর বানু জানান, বিয়ের সময় এনামুল হক রিয়াজুলকে ৮০ হাজার টাকা যৌতুক দেয় বাবা। বিয়ের কিছুদিন পর আবারও যৌতুকের দুই লাখ টাকা আর একটি মোটরসাইকেলের বায়না ধরে এনামুল। কিন্তু সেই টাকা আমার বাবা দিতে দিতে পারেনি। এ কারণে আমাকে সবসময় মারধর করতো। তাই আমি কিছুদিন আগে নির্যাতনের বিচার চেয়ে আদালতে একটি মামলা করি। কিন্তু এনামুল স্থানীয়দের বৈঠকে নির্যাতন না করার মুচলেকা দিলে মামলা তুলে নিতে বলে আমাকে। এতে আমি মামলা তুলে নেই। আবারও কিছুদিন না যেতেই শুরু হয় নির্যাতন। কোন কারণ ছাড়াই আমার হাতে পায়ে রশি বেঁধে ঘরের দরজা বন্ধ করে মারধর করে। পরে স্থানীয়রা আমার পরিবারকে খবর দেয়। সোমবার সকালে আমার বাবা এসে আমাকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে আদিতমারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হামজা জানান, গৃহবধূর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেড়ে উঠতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।

এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন জানান, নুর বানুর বাবা থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ