• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |

সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বাচ্চু

সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দলের প্রতিক নিয়ে নির্বাচন করতে চান আ’লীগ নেতা এজাজুল ইসলাম বাচ্চু। আর এ প্রত্যাশা নিয়ে জেলা কমিটির কাছে তিনি আবেদনপত্র জমা দিয়েছেন। এজাজুল ইসলাম বাচ্চু সৈয়দপুর পৌর আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমানে সদস্য হিসেবে রয়েছেন।

সিসি নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, বর্তমানে সৈয়দপুরে আ’লীগের অভিভাবক শুন্য। ‘অভিভাবক শুন্য’ বিষয়টি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সংসদ সদস্য, পৌরসভা ও জেলা পরিষদের সদস্য এ তিনটি পদেই রয়েছেন অন্য দলের লোকজন, শুধুমাত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি ছিল আওয়ামীলীগের। তাই আসন্ন উপ-নির্বাচনে ওই পদটি যেন অন্য দলের হাতে না যায় সেজন্য দলকে যোগ্য ব্যাক্তিকে মনোনয়ন দেয়ার অনুরোধ করেন তিনি। যোগ্য ব্যাক্তি কে? এ প্রশ্নের জবাবে এজাজুল ইসলাম বাচ্চু সিসি নিউজকে জানান, গোপনে তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত ও ভোটারদের সাথে আলোচনায় আওয়ামীলীগের যোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব।

এক প্রশ্নের জবাবে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এজাজুল ইসলাম বাচ্চু জানান, দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হওয়ার কোন প্রশ্নই আসেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ