• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি: সোমবার যথাযোগ্য মর্যাদায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুজিবনগর দিবস-২০১৭ উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ  ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ডা. এসএম হারুন-উর-রশীদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ডা. মো. ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল আহাদ, কর্মকর্তাদের মধ্যে জনসংযোগ ও প্রকাশনা শাখার উপ-পরিচালক কৃষিবিদ মো. ফেরদৌস আলম, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার পক্ষে ছাত্রলীগ নেতা মোস্তাফা তারেক চৌধুরী, মমিনুল হক রাব্বী, কর্মচারীদের মধ্যে মো. পারভেজ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম।
প্রধান অতিথি প্রফেসর মো. মিজানুর রহমান বলেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। আজকের এইদিনে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার। এই অস্থায়ী সরকারের নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের মাতৃভূমি স্বাধীন হয়। রাষ্টীয়ভাবে মুজিবনগর দিবস পালনের উদ্যোগ গ্রহন করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ