• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরের হোটেল সম্রাট থেকে যৌনকর্মীসহ আটক ৫

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডা. জহুরুল হক সড়কের (বিচালী হাটি) আবাসিক হোটেল সম্রাটে আজ শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল-ইসলাম ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে যৌনকর্মী, খদ্দের ও হোটেলে ম্যানেজারসহ ৫জনকে আটক করে। এসময় সৈয়দপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ, আব্দুল হাকিম, অলোকান্ত রায়, জিয়াউর রহমান ও এএসআই বদরুদ্দোজা সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আটক ব্যাক্তিরা হলেন, হোটেল সম্রাটের দিন ও রাতে দায়িত্বরত দুই মানেজার শহরের কাজীপাড়ার মৃত আজগার আলীর পুত্র নুর ইসলাম (৪২) ও কাজীরহাটের মাহবুবুবার রহমানের পুত্র ফাইয়াজ (৪৫) এবং হোটেল বয় বাঙ্গালীপুর দারুল উলুম মোড়ের মোহাম্মদ হোসেনের পুত্র মঞ্জুর আলম মনু (৩০) ও খদ্দের ডিমলা উপজেলার মধ্য গয়াবাড়ির মহির উদ্দিনের পুত্র প্যারা মেডিকস্ (চিকিৎসা সহকারী) জাকারিয়া পিন্টু। আটক যৌনকর্মী সাবিনা খাতুন (৩০) নীলফামারী সদরের বাড়াইপাড়ার মৃত আব্দুস সাত্তারের কন্যা।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উল্লেখ্য যে, যৌন কাজে লিপ্ত থাকা অবস্থায় ভ্রাম্যমান আদালতের অভিযানে আটক জাকারিয়া পিন্টু দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটস্থ প্রাইম ডায়াগোনস্টিক সেন্টারে প্রতি মঙ্গলবার রোগীদের সেবা প্রদান করেন। তিনি একজন চিকিৎসা সহকারী মাত্র। অথচ নিজেকে যৌন ও চর্ম রোগ বিশেষজ্ঞ সেজে সাধারন মানুষকে ধোকা দিয়ে আসছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ