• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |

ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ আটক ১

বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।  মঙ্গলবার রাতে উপজেলার নাওডাঙ্গা  ইউনিয়নে পৃর্বফুলমতি এলাকায়  এস আই সেলিম ও এস আই তপন দাস এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন  নাওডাঙ্গা ইউনিয়নের পৃর্ব ফুলমতি গ্রামের ইলিয়াছ খন্দকারের পুত্র বেলাল খন্দকার(৪৫)।
এ ব্যপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা  করে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ