• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন |

বরিশালে ৩ ছাত্রী নিখোঁজ, থানায় জিডি

New Rose Cafe, Saidpur

বরিশাল : বরিশালের বানারীপাড়ায় প্রাইভেট পড়তে এসে মাধ্যমিক বিদ্যালয়ের স্বর্ণা, আঁখি ও সুমাইয়া নামে তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের অভিভাবক থানায় জিডি করেছে বলে জানা গেছে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে স্বর্ণা ও সুমাইয়ার অভিভাবক বানারীপাড়া থানায় সাধারণ ডায়রি করেছে।

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে এই তিন শিক্ষার্থী নিখোঁজ হয়।

স্বর্ণা ও আঁখি বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সুমাইয়া আক্তার উপজেলার চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বানারীপাড়ার পৌর শহরে দোলা ম্যাডামের কাছে এই তিন শিক্ষার্থী প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার পর থেকে এদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে বুধবার দুপুর ১২ টায় স্বর্ণা ও সুমাইয়ার পরিবার সন্তান নিখোঁজ থাকার বিষয়ে বানারীপাড়া থানায় জিডি করেছেন।

কিন্তু আঁখির পরিবার ডিজি করেনি। তবে তারা উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছে। ঘটনাটি হৃদয়ঘটিত বিষয় বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ