• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন |

কিশোরগঞ্জে ১৫জন বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধণা প্রদান

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জ উপজেলার ১৫জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে গাড়াগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে।
মঙ্গলবার রাতে শরীফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম আমীর।
অনুষ্ঠানে ইউনিয়ন আ’লীগ সভাপতি বিপ্লব কুমার সরকার, উপজেলা যুবলীগ সভাপতি ফনি ভুষণ মজুমদার, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আশুতোষ রায় সিংহ ও গাড়াগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন রায় বক্তব্য দেন।
গাড়াগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলতামাস ইসলামের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাডভোকেট মোকছেদুল হাসান মন্ডল। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করেন শিল্পিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ