• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীর জোড়গাছে ফায়ার সার্ভিসের মহড়া

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীর জোড়গাছ এলাকায় বিভিন্ন স্থরের জন সাধারনকে নিয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ডসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সমবার সকাল ১১ টায় জোড়গাছ বাজারে এ মহড়া অনুষ্ঠিত হয়। চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ গোলাম মোস্তাফা নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীরা এ মহড়া পরিচালনা করেন। মহড়ায় বাণিক সমিতি সদস্যবৃন্দসহ বিভিন্ন এলাকার জনসাধারন অংশ নেন। চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্ড স্টেশন অফিসার মোঃ গোলাম মোস্তফা বলেন ভূমিকম্প ও অগ্নিকান্ডের মতো প্রাকৃতিক দুর্যোগ আগাম সঙ্কেত দিয়ে আসে না। তাই এগুলো মোকাবেলা করার জন্য জনসচেতনার কোনো বিকল্প নেই। গোলাম মোস্তফা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একজন কর্মী এসময় বিভিন্ন উপদেশ মুলক দিকনির্দেশনা মুলক কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুল ইসলাম অপু, জোড়গাছ বাজার বণিক সমিতির সদস্যবৃন্দসহ এলাকাবাসী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনামূলক মহড়ার ব্যবস্থা করায় চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ধন্যবাদ জানান।

জেলা পরিষদ চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় চিলমারীতে দোয়া মাহফিল
কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোঃ জাফর আলী’র রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তার রোগমুক্তি কামনায় রবিবার বাদ আছর চিলমারী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, জেলা পরিষদ কুড়িগ্রাম সদস্য ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু হানিফা রনজু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ এএসএম আইয়ুব আলী আকন্দ। মোঃ জাফর আলী ডায়েবেটিকস ও উচ্চ রক্তচাপ জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দোয়া মাহফিল অনুষ্ঠানে তার রোগ মুক্তি কামনায় উপজেলার বিভিন্ন স্থরের মানুষজন অংশ গ্রহন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ