• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কুড়িগ্রাম সীমান্তে ২২ ভারতীয় গরুসহ আটক- ২

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তে অভিযান চালিয়ে ২২টি ভারতীয় বাঁছুর গরুসহ ২জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বাগভান্ডার বিওপির নায়েব সুবেদার মোঃ আলাউদ্দীন এর নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে আর্ন্তজাতিক পিলার নং ৯৬৩ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খয়বরের মোড় নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে ২টি ইঞ্জিন চালিত ভটভটির মধ্যে গরু নিয়ে টহলদলের নিকটবর্তী হলে টহলদলকে দেখা মাত্রই ভটভটি থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করিলে ২ জনকে আটক করে বিজিবি টহল দল। পরে সেখান থেকে ২টি ইঞ্জিন চালিত ভটভটি থেকে ২২টি ভারতীয় বাঁছুর গরু আটক করে।
আটককৃতরা হলেন ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি গ্রামের মোহর আলীর পুত্র মোঃ মনির হোসেন (২৫) এবং মোঃ ফনির হোসেন (২২)।
জব্দকৃত ভটভটি এবং বাঁছুর গরুর সিজার মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আউয়াল উদ্দীন আহমেদ জানান, আটককৃত ব্যক্তিদেরকে ভুরুঙ্গাামারী থানায় সোপর্দ এবং জব্দকৃত ভটভটি এবং বাঁছুর গরু কাষ্টমস অফিসের প্রতিনিধির উপস্থিতিতে নিলামের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ