• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

ধর্ষণ চেষ্টা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

New Rose Cafe, Saidpur

গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় লক্ষীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বাদলের বিরুদ্ধে। এ অভিযোগে সদর থানায় একটি মামলাও হয়েছে।

ওই ছাত্রীর চাচা বাদি হয়ে শনিবার (৩ জুন) বিকেলে সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন। পরে এজাহারটি আমলে নিয়ে মামলা রুজু করা হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান।

নির্যাতিত ছাত্রী গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ী (ধর্মপুর) গ্রামের সাবেক এক ইউপি সদস্যের মেয়ে। সে স্থানীয় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

এজাহারে উল্লেখ করা হয়, ওই ছাত্রী স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল তাকে নানাভাবে উত্যক্ত করতো। এ বিষয়টি জানাজানি হলে তাকে পরিবারিকভাবে পার্শ্ববর্তী আরেকটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে ভর্তি করে দেওয়া হয়। এরপরেও মোস্তাফিজুর তাকে নানাভাবে উত্যাক্ত করে আসছিলো। গত ২৭ মে রাতে মোস্তাফিজুর রহমান বাদল মেয়েটির বাড়িতে আসে। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মোস্তাফিজুর তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মোস্তাফিজুর রহমান মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ ঘটনার পর থেকে মোস্তাফিজুর রহমান ও তার লোকজন নানাভাবে ওই ছাত্রীর পরিবারকে ঘটনা প্রকাশ না করতে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এছাড়া স্থানীয়ভাবে মিমাংসার নামে তালবাহনা করছিলো।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ