• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

রুপনগরে এএসপি মিজানুরের লাশ উদ্ধার

ঢাকা : রাজধানীর রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকা থেকে হাইওয়ে পুলিশের কর্মকর্তা এএসপি মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার দিকে বিরুলিয়া ব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপনগর থানা থেকে কিছু দূরে বেড়িবাঁধ এলাকার জঙ্গলে একটি লাশ দেখতে পায় লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হয়। তবে এ সময় তার পরনে পুলিশের পোশাক ছিল না।

রূপনগর থানার ডিউটি অফিসার সহকারি উপ-পরিদর্শক রোজিনা আক্তার জানান, প্রত্যক্ষদর্শীরা সকাল ৮টায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুপুরের দিকে তার লাশ উদ্ধার করে।

ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে বলেও জানান রোজিনা আক্তার।

রূপনগর থানার ওসি (তদন্ত) আকতারুজ্জামান ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এএসপি মিজানুর রহমানের বাসা উত্তরা ৫ নম্বর সেক্টরে। তিনি সাভারের দায়িত্বরত ছিলেন। বুধবার ভোর ৬টায় বাসা থেকে বের হওয়ার পর থেকে বাসার সাথে তার যোগাযোগ ছিলো না। দুপুরে হাইওয়ে দিয়ে একটা বাস যাওয়ার সময় মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তার গলায় কালো দাগ রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে কী কারণে, কারা এ কাজ করেছে তার তদন্ত করা হবে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ