• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

চিরিরবন্দরে সবজি ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা !

সিসি নিউজ: ছয় সদস্য পরিবারের মুখে এক মুঠো খাবার তুলে দিতে এক ফালি জমিতে চাষ করা হয়েছে পটল ও মরিচ। লকলকে বেড়ে উঠা গাছগুলোতে সবেমাত্র পটল ও মরিচ ফলছে। গত ১৫ দিনে প্রায় ২০ হাজার টাকা পটল ও মরিচ বিক্রি করেছে ওই সবজি চাষী। একদিকে যখন আশায় বুক বাঁধতে ছিল ওই চাষী ঠিক সেসময় এলাকার একটি চক্র প্রতিহিংসায় রাতের আঁধারে কেটে দিয়েছে পটল ও মরিচের গাছগুলো।

এমন ঘটনা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ী গ্রামের। ওই গ্রামের সবজি চাষী আকতার হোসেন দিনরাত পরিশ্রম করে পটল ও মরিচের চাষ করে। যার আয় দিয়ে ৬ সদস্য পরিবারের মুখে তুলে দেয় খাবার আর যোগান দেয় সন্তানদের লেখাপড়ার খরচ। কিন্তু শনিবার দিবাগত রাতে দূর্বৃত্তরা পটল ও মরিচের গাছগুলো কেটে সাবাড় করে দিয়েছে। কান্নায় ভেঙ্গে পড়েছে ওই চাষীসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। গ্রামের অন্যান্য সবজি চাষীরা এমন অমানবিক কান্ড দেখে অজানা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত সবজি চাষীর ছোট ভাই মোজাম্মেল জানান, শনিবার সবজি ক্ষেত সংলগ্ন ধানের চারাক্ষেত নিয়ে পার্শ্ববর্তী গ্রাম মন্ডলপাড়ার আল আমিনের পরিবারের সাথে বড় ভাই আকতারের বচসা হয়। তারই প্রতিশোধ হিসেবে পটল ও মরিচ ক্ষেত দুটি বিনষ্ট করেছে আল আমিন। এ ব্যাপারে তারা ওই পরিবারকে দায়ী করে আইনের আশ্রয় নেবে বলে সিসি নিউজকে নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ