• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

মেয়র ঝন্টুর ওপর অতর্কিত হামলা: যুবক আটক

রংপুর: রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুর ওপর অতর্কিত হামলা চালিয়েছে এক যুবক। এ ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন। তার পাঞ্জাবিও ছিড়ে গেছে। পরে স্থানীয়রা যুবককে আটক করে পুলিশে দিয়েছে।
আজ রবিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মেয়রের বাসভবনের সামনের আসবাবপত্রের দোকানে এই হামলা হয়। মুহূর্তেই খবরটি ছড়িয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ আসরের নামাজ পরে মেয়র ঝন্টু তার বাড়ির সামনে প্রতিদিনের মতো সাজঘর ফার্ণিচারে এসে বসেন। বসামাত্রই কুকরুল এলাকার একরামুল হকের ছেলে সাদ্দাম হোসেন হঠাৎ এসে তার ফতুয়ার কলার ধরে মারতে থাকেন এবং ফতুয়া ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় হতভম্ব স্থানীয়রা দ্রুত যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে যুবককে জিজ্ঞাসাবাদ করছে। সে পরিচয় দিচ্ছে মেয়র তার মামা হন। তবে কেন তার উপর হামলার কোনো জবাব দিচ্ছে না যুবক।
এ ব্যাপারে সিটি মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু জানান, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত। এর পেছনে কোনো শক্ত চক্র আছে বলে ধারনা করছি। কিছুক্ষণ পরেই তিনি সব জানাবেন বলেও জানান।
রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ওই যুবক কেন এই হামলা করেছে, তার কারণ বের করার চেষ্টা চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ